‘চোখ ওঠা’ রোগীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৬ PM
চোখ ওঠা রোগীদের নিয়ে বিমানবন্দরের নির্দেশনা

চোখ ওঠা রোগীদের নিয়ে বিমানবন্দরের নির্দেশনা © সংগৃহীত

চোখ ওঠা (কনজাংটিভাইটিস) নিয়ে বিদেশগামী প্লেনের যাত্রীদের সচেতন হওয়ার আহবান জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। জরুরি নির্দেশনা দিয়ে চোখ ওঠার ৭ দিনের মধ্যে যাত্রীদের বিদেশ ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে বিমানবন্দরের উপ-পরিচালক মো. কামরুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগে প্রতিদিন চোখ ওঠা আক্রান্ত বহির্গামী যাত্রী পরিলক্ষিত হচ্ছে। এর প্রেক্ষিতে যাত্রীদের সুবিধার্থে কিছু নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নির্দেশনাগুলো হলো বিদেশগামী যাত্রীদের চোখ ওঠার লক্ষণ প্রকাশের সাত দিনের মধ্যে সম্ভব হলে যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৭৩৭

তবে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ভিসা সংক্রান্ত জটিলতা ও জরুরি প্রয়োজনে চোখ ওঠা রোগে আক্রান্ত যাত্রীরা ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ/এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ এবং সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হবেন। বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ ও উল্লেখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সনদ দেবেন বলে এতে উল্লেখ করা হয়। 

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬