স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষক নিহত

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৯ PM
প্রতিকি ছবি

প্রতিকি ছবি © টিডিসি ফটো

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় মুসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওশন আরা বেগম (৪৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জালোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রওশন আরা সাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে (সংযুক্ত) ছিলেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, 'সকালে স্বামী ফিরোজের মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিলেন রওশন আরা। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তায় ছিটকে পড়েন রওশন আরা। সে সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব থাকা চিকিৎসা কর্মকর্তা (ইওমও) ডা. নাইমা ইয়াসমিন বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন। সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬