সাংবাদিক রণেশ মৈত্রের প্রয়াণ

২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ PM
সাংবাদিক রণেশ মৈত্র

সাংবাদিক রণেশ মৈত্র © সংগৃহীত

ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। রণেশ মৈত্রের পরিবারে আছেন তাঁর স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু ঘটে তাঁর। 

রণেশ মৈত্র এক ডজনের বেশি গ্রন্থ লিখেছেন। তিনি ছিলেন ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তাঁতি অধিকার প্রতিষ্ঠা, ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনসহ বহু আন্দোলন-সংগ্রামের অগ্রসেনানি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন বরেণ্য এই সাংবাদিক।

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঠাঁই যাত্রীছাউনিতে

রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক রণেশ মৈত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণী ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেকসহ আরও অনেকেই। 

যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬