‘শিক্ষার মানোন্নয়নে অভিন্ন প্ল্যাটফর্ম গড়তে হবে’

২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:২০ PM
প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন © সংগৃহীত

শিক্ষার মানোন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বেঙ্গালুরর এক অধিবেশনে এমন বক্তব্য রাখেন তিনি।

ভারতের বেঙ্গালুরে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ‘এশিয়ান সামিট অন এডুকেশন এন্ড স্কিল’ (এএসইস) ২০২২-এর বার্ষিক অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেখানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

মো. জাকির হোসেন বলেছেন, 'দক্ষিণ এশিয়ার দেশগুলোকে শিক্ষার মানোন্নয়ন, সিলেবাস প্রণয়ন ও প্রযুক্তিগত কাঠামো এবং কনটেন্ট নির্মাণে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আরও পূঁজি বিনিয়োগ করতে হবে। এ জন্য দেশগুলো একটি শিক্ষা সহায়তা ফান্ড গড়ে তুলতে পারে।' 

পাশাপাশি জাতিসংঘকে এ অঞ্চলে শিক্ষার প্রসারে আরও নিবিড়ভাবে কাজ করার জন্যও তিনি আহ্বান জানান।

আরও পড়ুনঃ কৃষ্ণাদের চুরি হওয়া টাকা না পাওয়া গেলে দেবে বাফুফে

প্রতিমন্ত্রী আরও বলেন, 'এ অঞ্চলের শিশুরা বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনজনিত সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিরাট সংখ্যক শিক্ষার্থীর আবাস ও শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যাবার ফলে তারা বাস্তুচ্যুত ও শিক্ষা বঞ্চিত হচ্ছে। নিঃস্ব পরিবারের সহায়তায় শিক্ষার্থীকে ক্লাসের পরিবর্তে কাজে বের হতে হচ্ছে; যা কেবল অমানবিকই নয়, জাতিসংঘের শিশু সনদ ও আইএলও কনভেশনেরও পরিপন্থী।' 

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬