পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৫০ জন

২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৩ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) হয়েছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রথম প্রজ্ঞাপনে ৪৭ ও দ্বিতীয় প্রজ্ঞাপনে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে।

আরও পড়ুন : রাবি ভর্তিতে হয়েছিলেন ২৬তম, তবে পড়া হলো না রাশেদের

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬