‘টিকটক ভিডিও বানাতে’ গলায় ফাঁস, প্রাণ গেল স্কুলছাত্রের

১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ AM
নিহত পল্লব দেবনাথ

নিহত পল্লব দেবনাথ © সংগৃহীত

টিকটক ভিডিও বানানোর সময় গলায় ফাঁস লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে মহাদেব বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম পল্লব দেবনাথ (১৮)। সে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে মহাদেব বাড়ির কেশব নাথের ছেলে। পল্লব মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, শনিবার রাতে পল্লব বাড়িতে নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট ও গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলে টিকটক অ্যাপের ভিডিওতে তাকে দুবার আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়। দুবারই আত্মহত্যার চেষ্টার ভিডিও সে মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করে। তৃতীয়বারের সময় আবার ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পল্লবের বাবা কেশব নাথ জানান, শনিবার রাতে ফুলগাজী বাজার থেকে বাজার করে নিয়ে আসে তার ছেলে। এরপর তার রুমে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে সে দরজা খোলেনি। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে তাকে নামানো হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনের টিকটক অ্যাপ থেকে আত্মহত্যার ভিডিও পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬