এপিবিএন সদস্যকে কুপিয়ে জখম করলো রোহিঙ্গারা

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৭ PM
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প © ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে কুপিয়েছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই সদস্যকে হাসপাতালে ভর্কি করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বালুখালীর নৌকার মাঠ এলাকার ক্যাম্প-৭ এর ব্লক -ডি ৫ এর রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এপিবিএন সদস্য শহিদুল ক্যাম্প ৭ এ আসার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে দেখা হয়। এসময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। পরিচয় জানতে চাওয়ায় রোহিঙ্গা দুর্বৃত্তরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close