আওয়া লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী মারা গেছেন

১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬ AM
সাজেদা চৌধুরী

সাজেদা চৌধুরী © ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। রোববার (১১ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সাজেদা চৌধুরীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

সাজেদা চৌধুরীর ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সাজেদা চৌধুরী ১৯৫৬ সালে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধকালীন সময়ে তিনি কোলকাতার গোবরা ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৬ সময়কালে তিনি বাংলাদেশ গার্ল গাইডের ন্যাশনাল পরিচালক এবং বঙ্গবন্ধুর হত্যা পরবর্তী সময়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence