নেচে ভাইরাল মাভাবিপ্রবির ৬ ছাত্রী

১৩ জুন ২০২২, ০৫:১৪ PM

© সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এ আর রহমানের ‘বারছো রে মেঘা মেঘা’ হিন্দি গানের তালে নেচে ভাইরাল হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছয় ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ড্যান্স ক্লাব নৃত্যধারার প্রতিষ্ঠাতা রোকসানা রহমান রিমির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে সম্প্রতি ভিভিওটি ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি নাচের এমন চর্চা নিয়ে জেলার সাংস্কৃতিক অঙ্গনেও বেশ প্রশংসিত হচ্ছেন ওই শিক্ষার্থীরা। 

জানা গেছে, ২০১৯ সালের শুরুতে মাভাবিপ্রবির ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্রী রিমি বিশ্ববিদ্যালয়ে নৃত্যধারা ড্যান্স ক্লাব প্রতিষ্ঠা করেন। ওই ক্লাবে বর্তমানে ৫৪ জন সদস্য রয়েছেন। 

নাচে অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্রী শাহনাজ সুলতানা রুবি, একই বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী মাইমুনা জীবন একান্ত, পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী শাওলী ইসরাত, পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী ইসরাত ফারজানা অপু, গণিত বিভাগের প্রথম বর্ষ ও প্রথম সেমিস্টারের ছাত্রী সুমাইয়া খান স্মৃতি। 

তাদের নাচের ভিডিওগ্রাফির কাজ করেন একই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবিদ সৌরভ। ক্যাম্পাসের প্রধান গেট, প্রত্যয় ৭১, বুদ্ধিজীবী চত্বর, কৃষ্ণচূড়া লেন, একাডেমিক কাম রিসার্চ ভবন, ২য় একাডেমিক ভবনে নাচের ভিডিওটি ধারণ করা হয়। ভিডিও ধারণে ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। 

ড্যান্স ক্লাব নৃত্যধারার প্রতিষ্ঠাতা রিমি বলেন, ছোটবেলা থেকেই নাচ আমার ফ্যাশন ছিল। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ড্যান্স ক্লাব ছিল না। এ কারণে আমি উদ্যোগ নিয়ে ২০১৯ সালে ১৫ জানুয়ারি নৃত্যধারা ড্যান্স ক্লাবটি প্রতিষ্ঠা করি। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ৫৪ জন।

তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকটি জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে আমরা ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এ আর রহমানের ‘বারছো রে মেঘা মেঘা’ হিন্দিগানে নেচে প্রচার করেছি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিষয়টিও প্রকাশ পাবে।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন করে জি…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9