যাত্রা শুরু কোক স্টুডিও বাংলার

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৯ AM
 কোক স্টুডিওর পর্দা উঠল বাংলাদেশে

কোক স্টুডিওর পর্দা উঠল বাংলাদেশে © সংগৃহীত

কোকা-কোলা কোম্পানির আন্তর্জাতিক সংগীতায়োজন কোক স্টুডিওর পর্দা উঠল বাংলাদেশেও। ‘কোক স্টুডিও বাংলা’ নামে স্টুডিওটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউটিউবে ‘কোক স্টুডিও বাংলা’ চ্যানেলে ‘একলা চলো’ শিরোনামে একটি ফিউশন গান প্রকাশ করেছে স্টুডিওটি। কোকাকোলা কোম্পানির পৃষ্ঠপোষকতায় স্টুডিওটির সমন্বয়ে আছে ‘গ্রে বাংলাদেশ’।

স্টুডিও সংশ্লিষ্টরা আশা করছেন, “কোক স্টুডিও বাংলা” ঐতিহ্যবাহী বাংলা গানকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরবে। বিভিন্ন ঘরানার শিল্পীদের একত্রিত করে এই আয়োজন নানান রকম গান উপহার দেবে। এর মাধ্যমে সারা দেশের সংগীতপ্রেমীরা কোক স্টুডিওর সিগনেচার ফিউশনধর্মী গান উপভোগের সুযোগ পাবেন।

সোমবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এর উদ্বোধন ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশ করা হয়। এই পরিবেশনায় অংশ নিয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় এবং শেখ ইশতিয়াক। 

জানা যায়, জনপ্রিয় কিছু গান নিয়ে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ১। এই সিজনের শিল্পীদের তালিকায় আছেন মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজানসহ অনেকে। 

প্রথম মৌসুমে সঙ্গীত প্রযোজক হিসেবে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। 

কোকা-কোলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এবং স্পটিফাই-এর মাধ্যমে সংগীতপ্রেমীরা এই ফিউশনধর্মী প্ল্যাটফর্মের গানগুলো উপভোগ করতে পারবেন। 

বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9