অয়নকে বাঁচাতে ঢাবিতে কনসার্ট

০৫ নভেম্বর ২০২১, ০৬:৫৩ PM
‘কনসার্ট ফর অয়ন’

‘কনসার্ট ফর অয়ন’ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অয়ন ভট্টাচার্য্যের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য কনসার্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই কনসার্টের আয়োজন করা হয়।

এই কনসার্ট আগামীকাল শনিবারও একই স্থানে বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।  অয়ন চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জান যায়, এই কনসার্টে নামকরা ২২টি ব্যান্ড দল তাদের গান পরিবেশন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-শিরোনামহীন, চান্দের গাড়ি, তাবিব এবং রানা, ডুমা, চিত্রপট, ব্যান্ডউইথ, বে অফ বেঙ্গল ও সর্বনাম।

কনসার্ট ছাড়াও অয়নের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে চারুকলা অনুষদ কর্তৃক আঁকা বিভিন্ন ছবি বিক্রির জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, অয়ন ভট্টাচার্য্য দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকা দরকার। যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাকে বাঁচাতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9