মা হতে চলেছেন শখ

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৬ PM
আনিকা কবির শখ

আনিকা কবির শখ © ফাইল ফটো

একটা সময় বাংলা নাটক কিংবা টিভি বিজ্ঞাপনের নিয়মিত মুখ ছিলেন আনিকা কবির শখ। তবে হঠাৎ করেই চলে যান পর্দার আড়ালে। আবারও আলোচনায় ছোট পর্দার এই প্রিয় মুখ। ম হতে চলেছেন তিনি। দুই/এক মাস পড়েই তার কোলজুড়ে আসবে সন্তান।

শখের পরিবারের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে আট মাসের সন্তানসম্ভবা। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কেউ কথা বলতে না চাইলেও মা হওয়ার বিষয়টি অকপটেই শিকার করেছেন শখ।

গণমাধ্যমকে শখ বলেন, যেহেতু বিয়ে করেছি, তাই পরিবারকে সময় দেওয়া দরকার বলে মনে করেছি। সেজন্য অভিনয় থেকে বিরতি নিয়েছি। তা ছাড়া বিয়ের সময় দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মনে হয়েছিল, এই সময়টা পরিবারকে দেওয়া উচিত। 

প্রসঙ্গত, গত বছরের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন আনিকা কবির শখ। তার স্বামীর গাজীপুরের ব্যাবসায়ী রহমান জন। বর্তমানে শখ তার স্বামীর বাড়ি কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে থাকেন। মাঝেমধ্যে উত্তরায় নিজেদের বাসায়ও থাকেন।

ট্যাগ: বিনোদন
বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬