আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ পেলো রাবি ছাত্রের মিউজিক

৩১ জুলাই ২০২১, ০১:৪৩ PM
ব্রেক দ্যা সাইলেন্স

ব্রেক দ্যা সাইলেন্স © টিডিসি ফটো

তরুণ মিউজিসিয়ান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান মিলুর 'ব্রেক দ্যা সাইলেন্স' মিউজিক অ্যামাজন, স্পটিফাই, কেকেবক্স ও ডিজারসহ স্বনামধন্য ৩০টি মিউজিক প্লাটফর্মে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি পাপুয়া নিউগিনির জনপ্রিয় সংগীত শিল্পী জাস্টিন ওয়েলিংটনের 'ইকো ইকো (মাই বেস্টি) গানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটা ব্যবহার করা হয়।

এ বিষয়ে মারুফ হাসান বলেন, এটা আমার প্রথম মিউজিক। এতো অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় ৩০টি মিউজিক প্লাটফর্মে এটা প্রকাশিত হবে ভাবতেই পারিনি। আমি চেষ্টা করবো অনলাইন প্লাটফর্মে বাংলাদেশের তরুণ মিউজিসিয়ান হিসেবে জায়গা করার পাশাপাশি দেশের স্বনামধন্য সংগীত শিল্পীদের গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমার মিউজিক প্রকাশ করতে। আর মিউজিক থেকে অর্জিত অর্থের সিংহভাগ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ব্যায় করবো।

এছাড়া মিউজিক প্রকাশের পেছনে যাদের অবদান বিশেষ করে ক্যাম্পাসের বড় ভাইসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের তরুণ এই মিউজিসিয়ান।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬