করোনায় মারা গেছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ

১৮ জুলাই ২০২১, ১১:১১ AM
সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী

সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী (৩৫) আর নেই। শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। 

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বর্ণ। তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই পাড়ি জমালেন এই তরুণ শিল্পী। 

বর্ণ চক্রবর্তী অত্যন্ত মেধাবী একজন সংগীতশিল্পী ছিলেন। গাওয়ার পাশাপাশি নিয়মিত গান সৃষ্টি করতেন। ছোটবেলা থেকে গানই ছিল তার ধ্যান-জ্ঞান। এছাড়া তিনি নির্মাতা হিসেবেও আলো ছড়িয়েছেন। গত প্রায় এক দশক তিনি অসংখ্য মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। 

তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীতভুবনের কেউই মেনে নিতে পারছেন না বিষয়টি। ফেসবুকে ছবি ও মন্তব্য দিয়ে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, গীতিকার আসিফ ইকবাল, রন্টি দাস, জুলফিকার রাসেলসহ আরও অনেকেই।

ক্যারিয়ারে বর্ণ চক্রবর্তী কেবল একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। সেটার নাম ‘বোকা পাখি’। তবে নিজের সংগীত পরিচালনায় তিনি বেশ কিছু মিক্সড অ্যালবাম করেছেন। যেগুলোতে গান গেয়েছেন প্রতিভাবান শিল্পীরা। 

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬