ভাইকে টুকরো টুকরো করে খুন, অভিনেত্রী গ্রেপ্তার

২৮ এপ্রিল ২০২১, ০১:০২ PM
শানায়া কাটওয়ে

শানায়া কাটওয়ে © সংগৃহিত

প্রেমের সম্পর্কে বাঁধা দেয়ায় আপন ভাইকে টুকরো টুকরো করে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ে। তার ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার প্রমাণ হাতে আসার পরই নায়িকাকে আটক করে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

শানায়া কাটওয়েকে গ্রেপ্তার করা হয় গত বৃহস্পতিবার, আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এই কন্নড় অভিনেত্রী।

জানা যায়, ধারওয়াড় জেলা পুলিশের তরফে এই মামলার চার সন্দেহভাজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১)। তাদের জেরা করেই এই হত্যার পেছনে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যায়।

অভিযুক্ত নিয়াজাহমেদ কাটিগরের (২১) সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল তার ভাই। সেই জেরেই প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যার চক্রান্ত করেন নিয়াজাহমেদ।

পরিকল্পনা মতো রাকেশকে তার বাড়িতেই খুন করা হয়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন শানায়া। নিয়াজাহমেদ এবং বাকি তিন অভিযুক্ত রাকেশের মৃতদেহের অংশগুলো পৃথকভাবে দেবরগুদিহালের বনাঞ্চলে, গাদাগ রোড ও হুবলির অন্যান্য অঞ্চলে ফেলে দেয়।

শানায়া কন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’ ছবির মাধ্যম নায়িকা হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’ তে দেখা গেছে শানায়াকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9