বাংলাদেশি সিনেমায় সানি লিওন!

২০ আগস্ট ২০১৯, ০৯:৪৭ AM

কানাডায় জন্মগ্রহণকারী ইন্ডিয়ান-আমেরিকান অভিনেত্রী সানি লিওন এবার বাংলাদেশের সিনেমাতেও কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

দেশের নবীন পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার একটি আইটেম গানে অভিনয় করবেন সালি লিওন। পরিচালক শামীম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভ সিনেমার একটি গানে পারফর্ম করবেন সানি লিওন। এটাকে আইটেম সংও বলা যেতে পারে। তবে গানটির শুটিং হবে মুম্বাইতেই।

‘বিক্ষোভ’ ছবিটি প্রযোজনা করছেন সেলিম খান। ছবিটিতে কাজ করার জন্য আরও চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রজতাভ দত্ত।

রনি বলেন, একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিক্ষোভ সিনেমাটি নির্মিত হবে। সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬