সঙ্গীত শিল্পী আসিফের ফাঁসি!

২৬ জুলাই ২০১৯, ০৬:৫৬ PM

© সংগৃহীত

গান দিয়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের একটি ছবি  ভাইরাল হয়েছে।

যেখানে দেখা গেছে, খোঁচা খোঁচা দাঁড়ি ভর্তি বিষন্ন মুখে দাঁড়িয়ে আছেন তিনি। আর তার গলায় ঝুলছে ফাঁসির দড়ি! সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাঁসির আগে ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি।’ ছবিটি ভাইরাল করেছেন আসিফ আকবর নিজেই। যদিও এমন ভয়ানক বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টিকে সিরিয়াসলি না নিতে অনুরোধ করেছেন তিনি। ভক্তরা কী আর সে কথা শুনে! অনেকে বেশ কৌতূহল হয়ে উঠেছেন ছবিটি নিয়ে।

মূলত, পুরো বিষয়টাই মেকি, বাস্তব কোনও ঘটনা নয় এটি। নতুন মিউজিক ভিডিওর একটি দৃশ্যকে নিজের ফেসবুক পেজে এভাবেই উপস্থাপন করেছিলেন আসিফ। আর তাতে হুমড়ি খেয়ে পড়ে তার ভক্ত-অনুরাগীরা। ইতোমধ্যে ১০ হাজার লাইক ছাড়িয়ে গেছে ফাঁসির দড়ি গলায় ঝোলানো আসিফ আকবরের সেই ছবিটি।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬