কিংবদন্তীর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

০৮ মে ২০১৯, ১২:৩৯ PM
সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ও জাবি উপাচার্য ফারজানা ইসলাম

সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ও জাবি উপাচার্য ফারজানা ইসলাম © টিডিসি ফটো

একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। মঙ্গলবার দুপুরের দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন জাবি উপাচার্য।

শোকবার্তায় উপাচার্য ফারজানা ইসলাম বলেন, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী সঙ্গীত জগতের অনন্য ব্যক্তিত্ব। বাংলা আধুনিক এবং চলচ্চিত্রের অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী হিসেবে সুবীর নন্দী এদেশের সঙ্গীত প্রিয় মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্থান করে নিয়েছিলেন। তাঁর গাওয়া গান চিরদিনই মানুষের মুখে শোনা যাবে। তাঁর মৃত্যুতে জাতি একজন অসাধারণ কণ্ঠশিল্পী এবং হৃদয়গ্রাহী গায়ককে হারাল। এ ক্ষতি পূরণ হবার নয়।

এছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিল্পী সুবীর নন্দীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬