বিদায় ফেসবুক-ইনস্টাগ্রামকেও? তাহসান বললেন- ‘বিদায় মানে তো বিদায়’

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ AM
তাহসান খান

তাহসান খান © সংগৃহীত

সংগীতশিল্পী তাহসান খান দুই যুগেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন। তবে এবার সংগীত জীবনের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী। তার ফেসবুক পেজে ফলোয়ারে সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই।

কয়েক দিন আগে অস্ট্রেলিয়ায় একটি লাইভ কনসার্টে তাহসান জানান, তিনি ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন। এর আগে অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

এদিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে তাহসান খান বলেন, তিনি অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে রেখেছেন। সংগীত থেকে ইতি টানার ইঙ্গিতে পর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে না কেন এমন প্রশ্নে তাহসান বলেন, অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। আর সামাজিক যোগাযোগমাধ্যম অসম্ভব টক্সিক। ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তো ভুলতে সময় লাগবে।

তাহসানের এই ঘোষণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বক্তরা লিখেছেন, তাহসানকে বিদায় জানাতে প্রস্তুত নন তারা। আবার কেউ কেউ আশা প্রকাশ করেছেন, কিছুদিন বিরতি নিয়ে আবার ফিরে আসবেন তিনি।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬