শিক্ষার্থীদের উৎসর্গ করে নেমেসিসের গান (ভিডিও)

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০২ PM

© ফাইল ফটো

ভাষাসহ দেশের সব ধরনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উৎসর্গ করে গোন প্রকাশ করল নেমোসিস ব্যান্ড । গত ২২ ফেব্রুয়ারি ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটি। বরাবরের মতোই গানটি গেয়েছেন ব্যান্ডের দলনেতা জোয়াদ।

ব্যান্ডটি জানায়, মূলত এটি ভাষা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উৎসর্গ করা। তাদের দেখানো পথে এদেশের প্রায় প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীরা। তাদেরকেও উৎসর্গ করা হয়েছে এটি।

নেমেসিস আরও জানায়, গানটির সহপ্রযোজক হিসেবে আছেন রাকাত মামি। অ্যাকুস্টিক আর্টজ স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। গানটি ইম্যাজিন রেডিও, স্পটিফাই, আইটিউনসহ বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬