বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা সুইফট

০৯ অক্টোবর ২০২৪, ১০:৩২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
টেইলর সুইফট

টেইলর সুইফট © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট। কয়েক দিন পরই আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি। এই পপ তারকার বর্তমান সম্পদের মূল্য প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা)।

একের পর এক মাইলফলক স্থাপন করে যাচ্ছেন টেইলর সুইফট। নতুন এ মাইলফলক স্থাপন করতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন রিহানাকে। এর আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

সুইফট শিগগিরই রিহানার সেই ‘সর্বকালের সবচেয়ে ধনী নারী কণ্ঠশিল্পী’ তকমাটা দখল করতে যাচ্ছেন। কয়েক দিন পরই তার সম্পদের পরিমাণ ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ফোর্বস ম্যাগাজিনে একটি সূত্র বলছে, সুইফটের সম্পদের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করলে তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

আর পড়ুন: বিটিএস ভেঙে যাওয়ার খবরটি সত্য নয়

সম্প্রতি টেইলর সুইফট জানিয়েছেন, নিজ দেশে আসছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন তিনি। এ ঘোষণা দেওয়ার পর থেকে হু হু করে তার ফলোয়ার বাড়ছে। গত ১০ সেপ্টেম্বর টেইলর সুইফট জানান, তিনি কমলাকে সমর্থন করবেন। এর পর থেকে ৩ অক্টোবর পর্যন্ত স্পটিফাইয়ে তার ফলোয়ার বেড়েছে ১ দশমিক ৮৫ মিলিয়ন, অ্যানালিটিকস ফার্ম চার্মেট্রিক এ তথ্য জানিয়েছে।

ট্যাগ: বিনোদন
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬
কাউকে কান ধরিয়ে, কারও হাত উঁচিয়ে— ২৬ শিক্ষার্থীকে রাতভর র‌্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ক্যাডার হওয়ার তালিকায় পুরুষ-নারীর ব্যবধান এত বেশি!
  • ২৯ এপ্রিল ২০২৬
ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়: তৃণমূল থেকে তারকা তৈরির মহাপরিকল…
  • ২৯ এপ্রিল ২০২৬