সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া কেন্দ্র স্থাপন

১৭ অক্টোবর ২০১৮, ১০:০০ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) © সংগৃহীত

সিলেট অঞ্চলের কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্যাদির জন্য প্রথমবারের মতো স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া কেন্দ্র (অটোমেটেট এগ্রো-ওয়েদার স্টেশন) স্থাপন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। বুধবার বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ল্যাবের’ তত্ত্বাবধানে অত্যাধুনিক এ কেন্দ্রটি চালু করা হয়েছে।

কৃষি অনুষদ ভবনের পূর্ব পাশে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নার্সারিতে স্থাপন করা ওয়েদার স্টেশনটি বিশ্বব্যাংক, ইউএসএইড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়ন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প-২(৪৩৯)। স্টেশনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ডাটা লগারের সাথে সংযুক্ত করা হয়েছে,যাতে প্রতিনিয়ত নিরবচ্ছিন্নভাবে বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, মৃত্তিকার তাপমাত্রা, মৃত্তিকার ইলেকট্রিক্যাল কনডাকটিভিটি ও পারমিটিভিটি এবং তাপমাত্রার টাইম সিরিজ ডাটা সংরক্ষণ হতে থাকবে। প্রয়োজন অনুযায়ী কম্পিউটারের সাহায্যে ডাটা লগার থেকে সংরক্ষিত ডাটা কাজে লাগানো যাবে।

প্রকল্পটির প্রধান গবেষক এবং কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. সামিউল আহসান তালুকদার বলেন,ওয়েদার স্টেশন থেকে দীর্ঘ মেয়াদে কৃষি-আবহাওয়ার মৌলিক ডাটাসমূহের আর্কাইভ হবে যা জলবায়ু পরিবর্তনসংশ্লিষ্ট কৃষি গবেষণার ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখান থেকে হাতেকলমে শিখতে পারবে। কৃষি আবহাওয়ার মৌলিক নিয়ামকসমূহ পরিমাপের অত্যাধুনিক যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট প্রোগ্রামিং প্যাকেজ সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে বলেও জানান তিনি

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9