নাচ ও গানের মধ্য দিয়ে শিল্পীরা সমাজে বার্তা পৌঁছে দেন : সংস্কৃতিমন্ত্রী

২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৯ PM
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর © সংগৃহীত

নাচ ও গানের মাধ্যমে শিল্পীরা সমাজে বিভিন্ন বার্তা পৌঁছে দেন। এর মধ্য দিয়ে সৌন্দর্যের প্রকাশ ঘটে এবং সংস্কৃতিমনস্ক মানবিক ও সচেতন সমাজ গড়ে ওঠে। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এটিএন বাংলা স্টুডিওতে বাংলাদেশ ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিব্যাল (এফআইডিএএফ) অর্গানাইজেশন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের ভবিষ্যতে যোগ্য ও দক্ষমানুষ হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। কিন্তু আমাদের অভিভাবকরা তাদের সন্তানদের শুধু বইয়ের পাতায় ঠেসে ধরে জিপিএ-৫ পাওয়া নিয়ে বেশি আগ্রহ দেখান। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের আগ্রহের ঘাটতি রয়েছে। এ মানসিকতা পরিহার করতে হবে বলেও উল্লেখ করেন তিনি ।


এফআইডিএএফ এর সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬