যে পড়াশোনার জন্য আড়াই বছর বিরতিতে ছিলেন তাহসান

২২ মে ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM

© সংগৃহীত

তাহসান খান অভিনয়ে নেই দীর্ঘদিন। তবে গানে আছেন নিয়মিতই। স্টেজ শোতে সরব তিনি। সরব নানামুখী কর্মকাণ্ডেও। ক’দিন আগেই খবর এলো– বাংলাদেশে প্রথমারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ তৈরি হচ্ছে। এতে উপস্থাপকের ভূমিকায় থাকছেন তাহসান।

এবার জানা গেল অভিনয়েও নিয়মিত হচ্ছেন তিনি। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ নামে একটি ওয়েব ফিল্মের কাজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু তাঁর।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘হ্যাঁ, এটি সত্যি, দীর্ঘদিন ধরেই অভিনয় নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি না। কারণ, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। এটিই আমার প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা।’

জানা গেছে, সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে।

সিরিজটি নিয়ে নির্মাতা বলেন, ‘ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান।’

সাত পর্বের সিরিজটি ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান।

 
ট্যাগ: বিনোদন
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬