হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে দিনব্যাপী ইয়ুথ ফেস্ট

০১ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM

বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে শনিবার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ইয়ুথ ফেস্ট। চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। সরকারের তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। 

ইয়ুথ ফেস্টের কর্মসূচির মধ্যে রয়েছে- কনসার্ট (এলআরবিসহ অন্য ব্যান্ডের বিশেষ পরিবেশনা) , ইনোভেশন কনটেস্ট, দিনব্যাপী টেকটক,  শিক্ষার্থীদের তৈরি তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রকল্প প্রদর্শন,বেসিস সদস্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা। এছাড়া থাকছে তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রায়োগিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা।

উৎসবে অংশগ্রহণের নিয়মাবলী: 
- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে।

- শিক্ষার্থীরা বিনামূল্যে অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবেন।

- অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের অবশ্যই বেলা ১১টার মধ্যে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোগ করুন: +০৯৬-১২৩-BASIS (২২৭৪৭) (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)। ইমেইল করতে পারেনঃ [email protected]

ফেসবুক লিংক: https://www.facebook.com/events/232879370919052/?active_tab=discussion

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬