আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা সমাপ্ত

১৭ আগস্ট ২০১৮, ১১:৫৫ AM
আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

ক্যাডেট কলেজসমূহের মধ্যে সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা ২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ক্যাডেট কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী দিনে জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম শামিম-উজ-জামান আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতার সার্বিক আয়োজন সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সকলের নিরন্তন ভালোবাসা, আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিযোগিতা আরো প্রাণোচ্ছ্বল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও সার্বিক সমৃদ্ধি কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আন্তঃক্যাডেট কলেজ প্রতিযোগিতাসমূহের মধ্যে সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা সবচেয়ে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ। দ্বিবার্ষিক এই প্রতিযোগিতায় সার্বিক ফলাফলে এবারের চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ক্যাডেট কলেজ এবং রানার আপ হয়েছে বরিশাল ক্যাডেট কলেজ।

এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়েছে সাহিত্যে ক্যাডেট মাহিন, বরিশাল ক্যাডেট কলেজ এবং সংগীতে ক্যাডেট তানজিল ফৌজদারহাট ক্যাডেট কলেজ।

উল্লেখ্য, ১০ আগস্ট ২০১৮ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম মাকসুদ আলম, বিএন। অনুষ্ঠানে ১২টি ক্যাডেট কলেজের বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9