বুধবার থেকে ঢাবিতে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

২৪ জুলাই ২০১৮, ০১:২৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দু'দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আবু সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

উদ্বোধনী ও প্রথম দিনে অংশগ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স বিভাগ ও কলা অনুষদ সাংস্কৃতিক দল।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার পরিবেশিত হবে মান্নান হীরার রচনায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ 'লালজমীন'।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬