পথশিশু

০৪ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
পথশিশু

পথশিশু © সম্পাদিত

রাস্তায় উড়া ধুলোর মত হচ্ছে পদদলিত
পথশিশু তাই, জন্ম পথে, ওরা অবহেলিত।
অধিকার হারা, নিঃস্ব শিশু, ওরা যে বঞ্চিত
নেই কারো মনে তাদের জন্য ভালোবাসা কিছু সঞ্চিত।
বেশি কিছু নয় চায় শুধু ওরা মৌলিক অধিকার
আসবে কি কেউ দিতে ওদের খুলে আলোর দ্বার।
হোক ওরা পথশিশু, ওরাও এদেশের নাগরিক
দু'মুঠো ভাত মৌলিক চাহিদা, নয়তো তার অধিক।
শিক্ষা ওদের দেখাবে আলোর পথ
ভালোবেসে গড়তে ওদের দক্ষ জনপদ।
স্নেহহীন শিশু, নির্লোভ চোখ, কাঙাল ভালোবাসার
অধিকার পাবে সকল শিশু, এটাই কেবল আশার।
সমাজের মূল স্রোতে আনতে যদি হই প্রতিজ্ঞাবদ্ধ,
অভুক্ত আর থাকবেনা ওরা, হতভাগ্য বঞ্চিত।

রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬
মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির তারিখ ঘোষণা
  • ১৭ এপ্রিল ২০২৬