ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়া সুন্নত

৩০ মার্চ ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ঈদের নতুন চাঁদ

ঈদের নতুন চাঁদ © সংগৃহীত

রমজানের রোজার শেষে শাওয়ালের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। পবিত্র এ দিনের আগের রাত, অর্থাৎ চাঁদরাত, ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রাতে ইবাদত-বন্দেগির পাশাপাশি রয়েছে বিশেষ সুন্নত ও আমল।  

চাঁদরাতের প্রথম সুন্নত ও ফরজে কিফায়া আমল হলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখা। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে মাসের গণনা ৩০ দিনে পূর্ণ করো।’ (তিরমিজি, হাদিস : ৩৪৫১)  

নতুন চাঁদ দেখার পর পড়ার জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন, তখন এই দোয়া পড়তেন—  

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ  

উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।  

অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। (তিরমিজি, হাদিস : ৩৪৫১)  

ঈদের চাঁদরাত শুধু আনন্দের নয়, ইবাদতের রাতও। এই রাতে বেশি বেশি ইবাদত করা ও আল্লাহর কাছে দোয়া করার তাগিদ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence