ক্লাসে অনুপস্থিতি থাকলে দিতে হবে ৫শ’ টাকা জরিমানা

২৩ আগস্ট ২০২২, ০৪:৩৬ PM
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে © ফাইল ছবি

ক্লাসে অনুপস্থিতি ঠেকাতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ৫০০ টাকা জরিমানার নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (১৬ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জের সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘কিছুসংখ্যক শিক্ষার্থী যথাযথ কর্তপক্ষের অনুমতি ব্যতিত সিডিউল মোতাবেক নিজেদের ইচ্ছেমত নির্ধারিত লেকচার ক্লাসে উপস্থিত হইতেছে না। ফলে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে বিঘ্নের সৃষ্টি হইতেছে।’ 

এতে আরও বলা হয়েছে, ‘এহেন অবস্থায়। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকিবে সেই সকল শিক্ষার্থীকে প্রতি ক্লাসে অনুপস্থিতির জন্য ৫০০ টাকা জরিমানা প্রদান করিতে হইবে। জরিমানা প্রদান করিতে ব্যর্থ হইলে পরবর্তী ক্লাস করার অনুমতি প্রদান করা হইবে না।’

‘এই আদেশ ০১ আগস্ট হইতে কার্যকর হইবে’, নোটিসে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬