মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে

০৩ আগস্ট ২০২২, ০৭:৫৬ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষের দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ২০১ আসনের বিপরীতে এই মাইগ্রেশন সম্পন্ন হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জুন এমবিবিএস প্রথম বর্ষের প্রথম দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফার মাইগ্রেশন শেষে মাত্র ৬টি আসন ফাঁকা ছিল। তবে অনেকে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় ২০১টি আসন ফাঁকা হয়। এই আসনগুলোর বিপরীতে দ্বিতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বুধবার (৩ আগস্ট) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমবিবিএস প্রথম বর্ষে ২০১টি আসন ফাঁকা হয়েছে। আমরা ইতোমধ্যে তালিকা বুয়েটে পাঠিয়েছি। এখন বাকি কাজ তাদের।

আরও পড়ুন: মেডিকেলে আসন ফাঁকা দুই শতাধিক

কবে নাগাদ দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্ভর করছে বুয়েট কত তাড়াতাড়ি তালিকা প্রস্তুত করবে তার ওপর। আগামী সপ্তাহের শেষ দিকে তালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬