ওসমানী মেডিকেলের দুই ছাত্রকে কুপিয়ে জখম

০২ আগস্ট ২০২২, ০৯:০৪ AM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ আগস্ট) সকালে সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার রাতে কলেজের গেটের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা। 

হামলার ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ইমন আহমদ (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)। 

বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ‘শনিবার দুপুরে হাসপাতাল এলাকায় স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমনের কথা কাটাকাটি হয়। পরে হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরবর্তী সময়ে এই ঘটনার জের ধরে সোমবার রাতে মেডিকেল কলেজের পেছনে পেয়ে ইমন এবং তার সঙ্গে থাকা রুদ্র নাথের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। খবর পেয়ে সহপাঠীরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘হামলার খবর পেয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬