থাকার অযোগ্য হয়ে পড়েছে স‌লিমুল্লাহ মে‌ডিকেলের হল, অধ্যক্ষকে অবরুদ্ধ

০৮ জুন ২০২২, ০৫:২৩ PM
স‌্যার সলিমুল্লাহ ‌মে‌ডিক‌্যাল ক‌লেজের অধ্যক্ষ অবরুদ্ধ

স‌্যার সলিমুল্লাহ ‌মে‌ডিক‌্যাল ক‌লেজের অধ্যক্ষ অবরুদ্ধ © সংগৃহীত

স‌্যার স‌লিমুল্লাহ মে‌ডিকেল ক‌লে‌জের ছাত্রাবা‌সগু‌লোতে বাস‌যোগ‌্য প‌রি‌বেশ গ‌ড়ে তোলার দাবি‌তে অধ‌্যক্ষ নূরুল হুদা লে‌লিন‌কে ‌দেড় ঘন্টা অব‌রুদ্ধ ক‌রে রা‌খে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার দি‌কে ক‌য়েকশত শিক্ষার্থী ক‌লে‌জের একা‌ডে‌মিক ভব‌নে জ‌ড়ো হ‌য়ে অধ‌্যক্ষ‌কে অবরুদ্ধ করে রাখেন। প‌রে তি‌নি শিক্ষার্থী‌দের স‌ঙ্গে আলোচনায় ব‌সে সমস‌্যা সমাধা‌নের আশ্বা‌সে দিলে তারা অব‌রোধ তু‌লে নেয়।ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ক‌লে‌জের স‌চিব মো. এনা‌য়েত কবীর।

তিনি ব‌লেন, ক‌লে‌জ হো‌স্টেলগু‌লো‌ পুরান হ‌য়ে যাওয়ায় সুয়া‌রেজ, পা‌নির লাইন ও আসবাবপত্র, দরজা জানালা ভে‌ঙ্গে যাওয়ায় হলগু‌লো‌তে বসবাস করা কষ্টকর হ‌য়ে প‌ড়ে‌ছে। বি‌শেষ ক‌রে গত একমাস যাবৎ পা‌নি না থাকায় বে‌শি সমস‌্যা হ‌চ্ছে।‌ এজন‌্য ছাত্রদের জন‌্য নতুন দু‌টি ও ছাত্রী‌দের জন‌্য এক‌টি নতুন হো‌স্টেল তৈ‌রির সিদ্ধান্ত নেয়া হয়।‌ তাছাড়া বিদ‌্যমান সমস‌্যাগু‌লো ‌চি‌হ্নিত ক‌রে দ্রুত সমস‌্যা সমাধান করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

ট্যাগ: মেডিকেল
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬