৬০ আসনের বিপরীতে মেডিকেলের প্রথম মাইগ্রেশনের তালিকা কাল

০৪ জুন ২০২২, ০৮:২০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের প্রথম দফার মাইগ্রেশনের তালিকা আগামীকাল রবিবার প্রকাশ করা হবে। ৬০ আসনের বিপরীতে এই মাইগ্রেশন সম্পন্ন হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের তালিকা প্রস্তুত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে তালিকা তৈরির কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। আগামীকাল দুপুরের আগেই তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পাঠাবে তারা। এরপর বিকেলের মধ্যেই সেই তালিকা প্রকাশ করা হবে।

ওই সূত্র আরও জানায়, প্রথম দফায় ৬০ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হবে। এরমধ্যে ৪৭টি আসন সাধারণ কোটার। আর মুক্তিযোদ্ধা কোটায় ৮টি এবং উপজাতীয় কোটায় ৫ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমবিবিএস প্রথম বর্ষের প্রথম দফার মাইগ্রেশনের তালিকা তৈরির কাজ শেষ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এই তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: কোন মেডিকেলে কত আসন ফাঁকা?

এর আগে গত ৮ মে থেকে সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে চলে ১৮ মে পর্যন্ত। বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদনপত্র বিতরণ শুরু হবে ২১ জুন। আর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত।

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬