মেডিকেলে আসন ফাঁকা ৬০

১৯ মে ২০২২, ০৭:৪৩ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ৬০টি আসন ফাঁকা রয়েছে। গতকাল বুধবার (১৮ মে) ভর্তির সময়সীমা শেষ হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬০টি আসনের মধ্যে সাধারণ কোটায় ৫৪ জন শিক্ষার্থী ভর্তি হয়নি। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়নি একজন। আর উপজাতি কোটার পাঁচটি আসন ফাঁকা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি আবেদন গতকাল শেষ হয়েছে। সর্বমোট ৬০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ৫৪টি সাধারণ, একটি মুক্তিযোদ্ধা কোটার আর পাঁচটি উপজাতি কোটার আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় সেরাদের সেরা যারা

এর আগে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, ৮ মে থেকে সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদনপত্র বিতরণ শুরু হবে ২১ জুন। আর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত।

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬