মেডিকেল ভর্তিতে যা যা লাগবে

২৮ এপ্রিল ২০২২, ০৯:৪৩ AM

© প্রতীকী ছবি

আগামী ৮ মে থেকে সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি শুরু হবে। চলবে ১৮ মে পর্যন্ত। অন্যদিকে, বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদনপত্র বিতরণ শুরু হবে ২১ জুন। আর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত।

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১ আগস্ট থেকে দেশের সরকারি-বেসকরারি মেডিকেল কলেজগুলোতে ক্লাস শুরু হবে বলে এতে বলা হয়েছে।

এদিকে, সরকারি মেডিকেলে ভর্তি হতে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ব স্ব মেডিকেল কলেজসমূহ। এসব কলেজে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে তা নিচে তুলে ধরা হলো-

১. এমবিবিএস ভর্তি পরীক্ষার এপ্লিকেশনের মূল কপি (কালার প্রিন্ট) লাগবে।

২. এমবিবিএস ভর্তি পরীক্ষার এপ্লিকেশনের মূল প্রবেশপত্র (কালার প্রিন্ট) লাগবে।

৩. এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলের মূল কপি (রেজাল্টের কালার প্রিন্ট কপি) লাগবে।

৪. এসএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট লাগবে।

৫. এসএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল সনদ পত্র লাগবে।

৬. এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট লাগবে।

৭. এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল সনদ পত্র/ প্রশংসা পত্র লাগবে।

৮. জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্বের মূল সনদ পত্র লাগবে।

৯. ছয় কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি লাগবে।

১০. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদপত্র ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসকের সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ পত্র লাগবে।

১১. 

ক. মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদ বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠনের পর থেকে মন্ত্রী / প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদ পত্র লাগবে।

খ. মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫, তারিখ ১৮/১০/২০২২ খ্রি.- এ জারি কৃত বিধি-বিধান অনুসরণ করা হবে।

১২. ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত মূল নম্বর পত্র ও সনদ পত্র/প্রশংসা পত্র অবশ্যই নিরীক্ষান্তে জমা রাখতে হবে।

ভর্তি ফরম সংগ্রহ করার পর পূরণ করে কাগজ পত্র জমা দেওয়ার পর কাগজ পত্র যাচাই-বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষা খুব সাধারণ একটা প্রক্রিয়া। তাই এটা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তার প্রয়োজন নেই।

ছাত্রদলের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ঢাবি সাংবাদিক সমিতির, দ…
  • ২৪ এপ্রিল ২০২৬
লাস্ট আপডেট বেঁচে আছি এখনও, নাও থাকতে পারতাম
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে কারণ দর্শানের নোটিশ দিল প্রশাসন, তিন সদস্…
  • ২৪ এপ্রিল ২০২৬
ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবি জবি …
  • ২৩ এপ্রিল ২০২৬
দুঃখপ্রকাশ করলেন রাকিব, বললেন- ‘আর যেন তারা ইচ্ছেকৃত মব না …
  • ২৩ এপ্রিল ২০২৬
হাসপাতালের বেডে শুয়ে যে স্ট্যাটাস দিলেন মোসাদ্দেক
  • ২৩ এপ্রিল ২০২৬