৫২ আসনের বিপরীতে ডেন্টালের তৃতীয় মাইগ্রেশন (তালিকা)

১৪ মার্চ ২০২২, ০৩:৫৩ PM
বিডিএস কোর্সে ফাঁকা আসনের বিপরীতে তৃতীয় ধাপের মাইগ্রেশন

বিডিএস কোর্সে ফাঁকা আসনের বিপরীতে তৃতীয় ধাপের মাইগ্রেশন © ফাইল ছবি

২০২০-২০২১ সেশনে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোতে বিডিএস কোর্সে ফাঁকা আসনের বিপরীতে তৃতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই মাইগ্রেশনে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ৫২ জনকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ৩য় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারি ঢাকা ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ৫২ জনকে ভর্তির জন্য মনোনীত করা হলো। তাদের মেধা পছন্দ এবং আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারন করা হয়েছে।

“অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হল। ভর্তির তারিখ আগামী ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপেক্ষমান তালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) হতে জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র টেলিটকের এই (01550155555) নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

মাইগ্রেশনের তালিকা দেখুন এখানে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬