ডেন্টালের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২২ PM
ডেন্টাল ভর্তি

ডেন্টাল ভর্তি © প্রতীকী ছবি

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই ধাপের মাইগ্রেশন শেষে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ৬৬ জনকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। এক্ষেত্রে তাদের মেধা, পছন্দ এবং আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা নিজ নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে অতিসত্বর যোগাযোগ করতে হবে। আগামী ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ থেকে বদলীকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতাও সম্পন্ন করতে বলা হয়েছে।

“সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে পরবর্তীতে নিয়মানুযায়ী ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৩য় মাইগ্রেশনের সুযোগ থাকবে। উল্লেখিত তারিখের মধ্যে মাইমোশন প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।”

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হল। ভর্তির তারিখ আগামী ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

“অপেক্ষমান তালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র টেলিটকের 01550155555 থেকে ফোনের মেসেজের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।”

এর আগে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ড. আরিফ চৌধুরী গ্র…
  • ২২ মার্চ ২০২৬
রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন
  • ২২ মার্চ ২০২৬
সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন, পানি বাণিজ্য বন্ধের…
  • ২২ মার্চ ২০২৬
১-১৮তম নিবন্ধন ইস্যুতে মন্ত্রণালয়ে এনটিআরসিএর সারসংক্ষেপ, য…
  • ২২ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ: বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বে…
  • ২২ মার্চ ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence