মেডিকেলের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৫ PM
সরকারি মেডিকেল কলেজ

সরকারি মেডিকেল কলেজ © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এমবিবিএসের ১১১ আসনের বিপরীতে এই মাইগ্রেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ১ম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শেষে গত ৯ জানুয়ারির মধ্যে ভর্তি না হওয়ার এবং ইতোমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ২য় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারি মেডিকেল কলেজসমূহে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ১১১ অনকে ভর্তির জন্য মনোনীত করা হলো। তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে এবং আসন শূন্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে মেডিকেল কলেজে মাইমেশনে সুযোগপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা নিজ নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে অতিসত্বর যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ থেকে বদলীকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে পরবর্তীতে নিয়মানুযায়ী মেডিকেল কলেজে ৩য় মাইগ্রেশনের সুযোগ থাকবে। উল্লেখিত তারিখের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

“অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। ভর্তির তারিখ আগামী ১২ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তির ক্ষেত্রে এই অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে। অপেক্ষমান তালিকা ও মাইগ্রেশনের ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র টেলিটকের এই (01550155555) নম্বর থেকে এসএসসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

মাইগ্রেশনের তালিকা দেখুন এখানে

২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক বাবা-ছেলে
  • ১০ মে ২০২৬
তিতুমীর কলেজে আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ
  • ১০ মে ২০২৬
আসামি ছাড়াতে থানায় গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক, ম…
  • ১০ মে ২০২৬
চৌগাছা পৌরসভার সড়কগুলোর বেহাল, জনদুর্ভোগে এলাকাবাসী
  • ১০ মে ২০২৬
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
  • ১০ মে ২০২৬
অর্থসংকট ও অবকাঠামোহীনতায় স্থবির হয়ে আছে কুবির সাংস্কৃতিক স…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9