মেডিকেল শিক্ষার্থীদের খাতা ভিন্ন কলেজে দেখানো উচিত: প্রধান বিচারপতি

২৮ অক্টোবর ২০২১, ১২:০৭ PM
বাংলাদেশের সুপ্রিম কোর্ট

বাংলাদেশের সুপ্রিম কোর্ট © ফাইল ছবি

দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র একই কলেজে না দেখে ভিন্ন মেডিকেল কলেজে ওই খাতা মূল্যায়ন ও রেজাল্ট শিট তৈরি করানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স’ মামলায় পাঁচ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চের  শুনানিতে একথা বলেন তিনি। 

আদালতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর পক্ষের শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম।

বিএমডিসি আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো একই বিশ্ববিদ্যালয় দেখে না। অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা এবং রেজাল্ট শিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এরপর বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে (ডিফারেন্ট) ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সে খাতা দেখানো ও রেজাল্ট শিট করানো উচিত।

ট্যাগ: মেডিকেল
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬