যমুনা নদীতে প্রাণ গেল মেডিকেল কলেজছাত্র ফাহিমের

১৬ অক্টোবর ২০২১, ০৬:১১ PM
মোসাব্বির হোসেন ফাহিম

মোসাব্বির হোসেন ফাহিম © সংগহীত

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোসাব্বির হোসেন ফাহিম (২২) নামে এক মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র এবং বগুড়া জিলা স্কুলের ২০১৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এদিন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি হার্ড পয়েন্টসংলগ্ন প্রেম যমুনার ঘাটে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

মোসাব্বিরের মামা মোমিনুল ইসলাম বলেন, মোসাব্বির গত শুক্রবার সারিয়াকান্দির দীঘলকান্দি গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে মোসাব্বির তাঁর খালাতো ভাই মোহাইমিনকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে নামেন।

এ সময় নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলুনের কারণে তৈরি হওয়া গভীর গর্তে তলিয়ে যান মোসাব্বির। পরে মোহাইমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক পর সকাল সাড়ে আটটার দিকে দীঘলকান্দির অদূরে নদীর ভাটিতে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মেডিকেল কলেজের ছাত্র মোসাব্বিরের লাশ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬