নিরাপত্তার জন্য পরিচয়পত্র পাচ্ছেন চমেকের ইন্টার্নরা

০৮ মে ২০২১, ০৯:০৪ PM
আজ চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়

আজ চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় © সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষানবিস চিকিৎসকদের (ইন্টার্ন) পরিচত্রপত্র দেওয়া এবং হোস্টেলে সিসি ক্যামরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের অগাস্ট থেকে শিক্ষানবিস চিকিৎসকরা সিসি ক্যামরা, পরিচয়পত্রসহ তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করে আসছিলেন।

গত ২৭ এপ্রিল চমেক ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে বিরোধের পরদিন শিক্ষানবিস চিকিৎসকরা এ দাবিতে কর্মবিরতি শুরু করেন। তিনদিন পর ওই কর্মসূচি স্থগিত করা হয়। আজ শনিবার (৮ মে) ব্যবস্থাপনা কমিটির এ সিদ্ধান্তের পর শিক্ষানবিস চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সভায় আইডি কার্ড দেয়া ও সিসি ক্যামরা স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইন্টার্ন ডাক্তাররা সভার পর এসেছিলেন। তারা ধন্যবাদ জানিয়ে তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রাবিতে এডহক নিয়োগের যোগদান স্থগিত

তিনি আরো বলেন, ‘আগামীকালই সিসি ক্যামেরা স্থাপনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। ঈদের পর এর কাজ শুরু হবে।’

সভায় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ফির সঙ্গে আরও ১০ শতাংশ আদায়ের সিদ্ধান্ত হয়। এ অর্থ হাসপাতালের রোগীদের সেবা বৃদ্ধির জন্য ব্যয় করা হবে।চমেক হাসপাতালের পরিচালক বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও করা হয় এটি। ওই টাকা রোগীদের চিকিৎসার কাজে ব্যয় হবে।’

চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডের জেরিয়াট্রিক উইং উদ্বোধন করেন তিনি।

সভায় বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চমেক অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার, নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close