করোনায় সলিমুল্লাহ মেডিকেলের সাবেক অধ্যাপকের মৃত্যু

২৬ এপ্রিল ২০২১, ০৮:০৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুল হুদা। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

আজ সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অধ্যাপক ডা. শামসুল হুদা ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। দেশের প্রখ্যাত এই চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া অধ্যাপক ডা. শামসুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬