সিএমইউর ভিসি পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইসমাইল

২৬ এপ্রিল ২০২১, ০৫:২২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। আজ সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ধারা ১২(১)’ অনুসারে ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে’ তাকে আরও চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।

২০১৬ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম উপাচার্য পদে তিনি নিয়োগ পেয়েছিলেন। ২০১৭ সালের ১৪ মে থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে অধ্যাপক ইসমাইল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাশ করা ইসমাইল খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে এমফিল করেন। পরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েট করেন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি মালয়শিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডা. ইসমাইল খান বাংলাদেশ মেডিকেল রির্সাচ কাউন্সিলের (বিএমআরসি) এর রিসার্চ কমিটির সভাপতি পদে আছেন।

ছাত্রজীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ইসমাইল খান স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাকালীন প্রথম জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ছিলেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬