২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে চলছে প্রস্তুতি

১৮ মার্চ ২০২১, ০১:৩৩ PM

© ফাইল ফটো

মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বৃহস্পতিবার (১৮ মার্চ) সাংবাদিকদের বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি হলে, সরকারের উচ্চ মহল থেকে নির্দেশনা এলে সে অনুযায়ী পরীক্ষা পেছাতে পারে। তবে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ পরির্বতনের কোনো নির্দেশনা নেই। আগামী ২ এপ্রিলের পূর্বঘোষিত দিনেই ভর্তি পরীক্ষা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় অনেক অভিভাবক ও শিক্ষার্থী উদ্বিগ্ন। তাদের অনেকেই সরেজমিন মহাখালীতে অধিদফতরের অফিসে দেখা করে বা মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষা হবে কি না, তা জানতে চাইছেন।’

তাই এখন পর্যন্ত আগের ঘোষণা অনুযায়ী সারাদেশে মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে।

ডা. এ কে এম আহসান হাবিব আরো বলেন, অধিদফতরের তত্ত্বাবধানে প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো, পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করা ও পরিদর্শক টিম গঠনসহ পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

মহামারি করোনার এ সংক্রমণকালে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সর্বাত্নক প্রস্তুতি এগিয়ে চলেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক এক লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, গত বছরের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭২ হাজার। কিন্তু এবার করোনা সংক্রমণ পরিস্থিতিতেও লক্ষাধিক পরীক্ষার্থী আবেদন করেছে। এজন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব বেশি দেয়া হচ্ছে। গতবছর সারাদেশে ২৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা নেয়া হলেও এ বছর ৫৫টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হবে। দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০। এ বছর এক লাখ ২২ হাজার ৮৭৪টি আবেদনের হিসেবে আসনপ্রতি লড়বেন ২৮ জনের বেশি।

বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
×