মেডিকেল রোবোটিক্স প্রতিযোগিতায় গ্লোবাল চ্যাম্পিয়ন এমআইএসটি

০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০০ PM

© আইএসপিআর

যুক্তরাজ্য রোবোটিক্স এন্ড অটোনোমাস সিস্টেম (UKRAS) নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় ‘‘Medical Robotics for Contagious Diseases Challenges-2020’ (Application বিভাগ) এ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) ছাত্রদের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। যার ফলে দলটি ৫ হাজার ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছে।

ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্বজনীন এই প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় বলে সোমবার (৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্য দুই বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনহপকিন্স বিশ্ববিদ্যালয় (উদ্ভাবন বিভাগ) এবং যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় (ডিজাইন বিভাগ)। এমআইএসটির এই দলটি UVC Purge V নামের একটি UVC Disinfection Robot তৈরী করেছে।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬