মেডিকেলের ছাত্রাবাসে ঝুলছে বিদেশি শিক্ষার্থীর লাশ

২৩ জানুয়ারি ২০২১, ০৯:২৬ PM

© ফাইল ফটো

রাজশাহীতে বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই শিক্ষার্থীর নাম ইকবাল জাফর শরীফ (২৪)। ভারতের পশ্চিমবঙ্গে তাঁর বাড়ি। বাবার নাম মোজাম্মেল হোসেন পিন্টু। ইকবাল বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি ভারতে তাঁর মামা এবং রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ বি কে দাম বলেন, করোনার কারণে ইকবাল নিজের দেশেই ছিলেন। কয়েক দিন আগে বাংলাদেশে এসে ঢাকায় বন্ধুর কাছে ছিলেন। গত বুধবার তিনি রাজশাহীতে এসে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে ওঠেন। হোস্টেলে আগে প্রতি কক্ষে দুজন বিদেশি শিক্ষার্থী থাকলেও এখন করোনাভাইরাস পরিস্থিতির কারণে একজন করে রাখা হয়।

তিনি বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীদের অনেকেই বাইরে যান। রাতে তাঁরা ফিরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তাঁরা মরদেহ নামিয়ে হোস্টেল থেকে প্রায় ১৫০ গজ দূরে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি সিরাজুম মুনীর বলেন, সিলিং ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় ইকবালের লাশ ঝুলছিল। পরে সহপাঠীরা নামিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

অপ্রতিমের মা মনে করছেন ছেলে হত্যার নেপথ্যের কারণ দুটি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ, কোন বিভাগে কবে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬