বিএসএমএমইউর নতুন পরিচালক ব্রিগেডিয়ার নজরুল ইসলাম

২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫০ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। বুধবার (২৩ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আলা‌দা আদেশে তথ্য অধিদপ্ত‌রের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. ওয়ারেছ হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক বা সমমা‌নের প‌দে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া উত্তরার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বাক্কার ছিদ্দিককে বাংলাদেশ ইন্সুরেন্স সেক্টর ডেভেলপ প্রজেক্ট (বিআইএসডিপি) এর প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্…
  • ২১ অক্টোবর ২০২৬
রামেক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ইন্টার…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬