ফেব্রুয়ারিতে মেডিকেল ভর্তি পরীক্ষা!

২৮ অক্টোবর ২০২০, ১০:২৮ PM

© ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগের নিয়মেই সশরীরে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা।

আজ বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয় হয়।

এ ব্যাপারে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির জানান, সভায় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব মো. আলী নুরের সঙ্গে পরামর্শ করে নেয়া হবে বলে তিনি জানান।

জানা গেছে, গত বছর এমবিবিএস ভর্তি পরীক্ষা ১ অক্টোবর সারাদেশে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৬৯ হাজার ৪০৫ জন ভর্তিচ্ছু প্রার্থী ১০ হাজার ৪৪০টি আসনের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৪৯ হাজার ৪১৩ জন উত্তীর্ণ হয়েছে। 

দেশে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৬৮টি এবং ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৩৩৯টি আসন রয়েছে। তবে এ বছর এইচএসসিতে অটোপাস দেয়াতে ভর্তিচ্ছুদের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা যায়, এবার এইচএসসি ও সমমানে অংশ নেয়া ১৩ লাখ এইচএসসি পরীক্ষার্থী সবাই সনদ পাবেন। জেএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে তাদের ফল নির্ধারিত হবে। ফলাফল ডিসেম্বরের শেষে প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬
বরিশালে ঝুঁকিপূর্ণ ৩২০ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, নিরাপত্তাহী…
  • ২২ অক্টোবর ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬