মার খেলেন রোগীর স্বজন, দিলেন মুচলেকাও

২৬ অক্টোবর ২০২০, ১০:৪৮ AM
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝে শোয়া রোগীকে বিরক্ত করার প্রতিবাদ করায় নার্সরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৫ অক্টোবর) চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পরে মারধরের শিকার রোগীর স্বজনদের এনে মুচলেকা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন, পুলিশের উপস্থিতিতে দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেয়া হয়েছে। রোগীর স্বজনরা নিজেদের দোষ স্বীকার করে মুচলেকা দিয়েছে। এখন আর কোন ঝামেলা নেই। মারধরের শিকার হয়ে কেন মুচলেকা দিতে হলো এমন প্রশ্নের কোন উত্তর দেননি এই পরিচালক।

রোগীর স্বজন বানারীপাড়া উপজেলার বাসিন্দা জুয়েল মোল্লা দাবি করেন, তার মা হালিমা খাতুন স্ট্রোকের রোগী। শনিবার তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। শয্যা খালি না থাকায় তাকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি বলেন, আমার মায়ের পাশের একটি শয্যায় চিকিৎসাধীন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শহিদুল ইসলামের আত্মীয়। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার দুপুরে ওয়ার্ডে আসেন শহিদুল।

জুয়েল মোল্লা বলেন, স্টাফ নার্স শহিদুল প্রায় ১০ বার সেখানে আসা যাওয়া করেন। প্রতিবারই তিনি ফ্লোরে বিছানো তাঁর মায়ের বিছানা জুতা দিয়ে মাড়িয়ে যান। এক পর্যায় তিনি তার অসুস্থ মায়ের হাতেও পা দিয়ে দেন।

এর প্রতিবাদ করলে নার্স শহিদুল সহকর্মীদের নিয়ে এসে আমাকে ও আমার চাচীকে মারধর করে।

যদিও পাল্টা অভিযোগ করেছেন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্টাফ নার্স শহিদুল ইসলাম। তিনি দাবি করেছেন, আমাকে মারধর করা হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি এই নার্স।

ট্যাগ: মারধর
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— `তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ৬০ ছুঁইছুঁই, সকালে নাস্তায় চিয়া সিড-বাদাম, ফিট থাকতে আর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি শিক্ষকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকির অভিয…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের নতুন উপাচার্য কুয়েট অধ্যাপক ড. শেখ শরীফুল আলম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬